ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সুন্দরবন থেকে হরিণের ৪২ কেজি মাংসসহ বাবা-ছেলে গ্রেপ্তার

ads

বাগেরহাটের রামপাল থেকে হরিণের জবাই করা ৪২ কেজি মাংসসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ভোরে রামপাল উপজেলা বগুড়া নদীর চর থেকে হরিণের মাংসসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এদের বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছেমঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ।

আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের আব্দুর রহমান শেখ (৫২) এবং তার ছেলে মোস্তাকিন শেখ (২৭)। তাদের কাছ থেকে হরিণের মাংসসহ হরিণের তিনটি মাথাও পাওয়া গেছে।

এর আগে গত ৭২ ঘণ্টায় বাগেরহাটের শরণখোলা ও মোংলা উপজেলা থেকে একটি হরিণের মাথা ৬৭ কেজি মাংসসহ চারজনকে গ্রেপ্তার করে কোস্ট গার্ড ও বন বিভাগ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রামপাল উপজেলার বগুড়া নদীর চর থেকে সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা ৪২ কেজি হরিণের মাংসসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে।

সোমবার সুন্দরবন থেকে ফাঁদ পেতে অন্তত তিনটি চিত্রল হরিণ শিকার করে এই শিকারিরা। পরে তারা এই হরিণগুলো জবাই করে লোকালয়ে বিক্রির জন্য নিয়ে আসে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হরিণের চামড়া তারা কি করেছে তা স্বীকার করেননি। এই চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছে তাদের ধরার চেষ্টা চলছে।

সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে পুলিশ সব সময় তৎপরত রয়েছে। এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ads
ads
ads

Our Facebook Page